দেওঘরের মন্দিরে পদপিষ্ট হয়ে ১১ পূণ্যার্থীর মৃত্যু

ছবিটি গত জুলাই মাসে অন্ধ্র প্রদেশে এক হিন্দু ধর্মীয় উৎসবে 'পদপিষ্ট' দুর্ঘটনার পরের।
ছবির ক্যাপশান, ছবিটি গত জুলাই মাসে অন্ধ্র প্রদেশে এক হিন্দু ধর্মীয় উৎসবে 'পদপিষ্ট' দুর্ঘটনার পরের।
Published

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে একটি হিন্দু মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত এগারো জন নিহত হয়েছে।

এ ঘটনায় আরো কুড়ি জন আহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, দেওঘরের ওই মন্দিরটিতে বহু পূণ্যার্থী হিন্দুদের একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে গিয়েছিলেন।

আজ (সোমবার) ভোরে 'বৈদ্যনাথ জোতির্লিঙ্গ' নামে ওই মন্দিরটির ফটক খোলার সাথে সাথে একযোগে সব পূন্যার্থী মন্দিরটিতে প্রবেশের চেষ্টা চালালে এই দুর্ঘটনা ঘটে।

ভারতে ধর্মীয় উৎসব চলাকালে প্রাণঘাতী দুর্ঘটনার খবর নতুন নয়।

গত অক্টোবর মাসে মধ্যপ্রদেশের রতনগড় মন্দিরে হিন্দুদের একটি উৎসবে একই ধরণের ঘটনায় ৯১ জনের মৃত্যু হয়।