খুলনায় শিশু রাকিব হত্যার অভিযোগপত্র দাখিল

গত তেসরা অগাস্ট সন্ধেবেলা মোটর গ্যারেজে থাকা গাড়ির চাকায় হাওয়া ঢোকানের কমপ্রেসরের নল রাকিবের পশ্চাৎদেশে ঢুকিয়ে হাওয়া প্রবেশ করানো হয়। এক পর্যায়ে হাওয়ায় তার পেট বেলুনের মত ফুলে ওঠে এবং পরবর্তীতে চিকিৎসকেরা জানান এর ফলে পেটের ভেতরের বেশীরভাগ প্রত্যঙ্গ ফেটে গিয়ে রাকিবের মৃত্যু হয়।
ছবির ক্যাপশান, গত তেসরা অগাস্ট সন্ধেবেলা মোটর গ্যারেজে থাকা গাড়ির চাকায় হাওয়া ঢোকানের কমপ্রেসরের নল রাকিবের পশ্চাৎদেশে ঢুকিয়ে হাওয়া প্রবেশ করানো হয়। এক পর্যায়ে হাওয়ায় তার পেট বেলুনের মত ফুলে ওঠে এবং পরবর্তীতে চিকিৎসকেরা জানান এর ফলে পেটের ভেতরের বেশীরভাগ প্রত্যঙ্গ ফেটে গিয়ে রাকিবের মৃত্যু হয়।
Published

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুলনায় এক শিশু শ্রমিককে বর্বরোচিত পন্থায় নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় মঙ্গলবার স্থানীয় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

গত তেসরা অগাস্ট রাকিব নামে বারো বছর বয়েসী ওই মোটর গ্যারেজ শ্রমিকের পশ্চাৎদেশে গাড়ির চাকায় হাওয়া দেয়ার নল ঢুকিয়ে বাতাস প্রবাহিত করার ফলে তার মৃত্যু হয়।

এ ঘটনার জন্য নিহত রাকিবের সাবেক কর্মস্থল শহরের টুটপাড়ার শরিফ মোটরস নামের মোটরসাইকেল সারাই কারখানার মালিক মোঃ শরিফ, মিন্টু খান এবং বিউটি বেগমকে অভিযুক্ত করা হয়।

ঘটনার দিন সন্ধ্যা বেলাতেই এলাকাবাসী ওই তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছিল।

তারা তিন জনেই আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন বলে কর্মকর্তারা জানাচ্ছেন।