হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে ৭ জন আটক

ছবির উৎস, AP
Published
বাংলাদেশের রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজুবুত তাহরীরের সদস্য সন্দেহে সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক ব্যক্তিরা সবাই নিষিদ্ধ এই সংগঠনের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের একজন মুখপাত্র মুনতাসিরুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম প্রতিরোধ দলের সদস্যরা এদের আটক করে।
রোববার বেলা এগারোটার দিকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।




