ফ্রান্সে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ নিহত

Published

ফ্রান্সে গত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চল্লিশ জনের বেশি নিহত হয়েছে।

দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর লিবোর্নের কাছে একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই গাড়ী দুটিতে আগুন ধরে যায়।

একজন দমকল কর্মী জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪১ জন ছিলেন বাসের যাত্রী।

ট্রাকের চালকও এই দুর্ঘটনায় নিহত হন।

কিছু বাস যাত্রী বেঁচে গেলেও তাদের আঘাত কতটা গুরুতর তা এখনো জানা যায়নি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অঁল্যাদ এই ঘটনার মোকাবেলায় সরকারের তরফ থেকে সম্ভাব্য সব কিছু করার নির্দেশ দিয়েছেন।