তাজিয়া হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা

tajia
ছবির ক্যাপশান, বোমা হামলার ঘটনায় এক কিশোর নিহত হয়
Published

ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিবিসিকে জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

শুক্রবার দিবাগত রাত দু'টার দিকে পুরনো ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ঐ বোমা হামলা করা হয়।

হামলার ঘটনায় এক কিশোর নিহত হয় এবং অনেকে আহত হয়।

পুলিশ বলছে, সন্দেহভাজন হিসেবে তারা এখনো পর্যন্ত চারজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।