এ সপ্তাহের সাক্ষাৎকার:অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

Published

বাংলাদেশে প্রকৌশল জগতে যে নামটি সবার কাছে সুপরিচিত, তিনি হচ্ছেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী যত বড় বড় অবকাঠামো নির্মিত হয়েছে, প্রতিটির সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

যমুনা বা পদ্মা সেতু নির্মাণের প্রক্রিয়ার সঙ্গেও মি. চৌধুরী ওতপ্রোতভাবে জড়িত।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে যখন বহু তরুণ প্রকৌশলী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন, তখন তিনি বাংলাদেশে থেকেই কাজ করার সিদ্ধান্ত নেন।

এমনকি দুনিয়ার বিখ্যাত সিয়ার্স টাওয়ার, যেটি শিকাগোতে অবস্থিত, তার নকশা প্রণয়ন করেছেন বাংলাদেশেরই আরেকজন স্থপতি ড. এফ আর খান। মি. খান অধ্যাপক চৌধুরীকে তার সঙ্গে কাজ করার আমন্ত্রণও জানিয়েছিলেন।

নিজের পেশাগত জীবনের নানাদিক নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

সাক্ষাৎকারটি নিয়েছেন আকবর হোসেন।