চুনাপাথরের বড় খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ

মানচিত্রে নওগাঁ জেলা
ছবির ক্যাপশান, মানচিত্রে নওগাঁ জেলা
Published

বাংলাদেশের সরকার একটি বড় ধরনের চুনাপাথর খনির সন্ধান পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

ঢাকায় এক প্রেস ব্রিফিং এ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন উত্তরাঞ্চলীয় নওগাঁ জেলায় ওই খনিটির সন্ধান পাওয়া গেছে।

তিনি জানান নতুন এ খনিটির আয়তন প্রায় ৫০ বর্গকিলোমিটার।

তবে সেখানে কি পরিমাণ চুনাপাথর মজুদ আছে সেটি জানতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।