নারী এমপি হত্যা: গণভোট নিয়ে প্রচারণা স্থগিত

ছবির উৎস, Getty
গুলি ও ছুরিকাঘাতে লেবার পার্টির এমপি জো কক্স নিহত হবার পর ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাক না থাকা নিয়ে আসন্ন গণভোটের প্রচারণা স্থগিত করা হয়েছে।
এদিকে ঘটনা তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। শোক প্রকাশ করছেন যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বিশ্ব নেতৃবৃন্দ।
লেবার পার্টির সংসদ সদস্য জো কক্সকে গুলি করে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
গত পঁচিশ বছরের মধ্যে মিজ কক্সই প্রথম কোনো এমপি যাকে হত্যা করা হলো।

ছবির উৎস, other
এর আগে ১৯৯০ সালে পদে আসীন অবস্থায় আইরিশ রিপাবলিকানদের হামলায় কনজারভেটিভ একজন সংসদ সদস্য মারা গিয়েছিলেন।
নিজের নির্বাচনী এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির সামনে যখন বৈঠক করছিলেন জো কক্স, তখন সেখানেই গুলি ও ছুরিকাঘাতের শিকার হন তিনি।
এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লেবার পার্টির নেতা জেরেমি করবিন ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।




