নিজের গাড়ীর ধাক্কায় নিহত স্টার ট্রেকের অভিনেতা

বিবিসি
ছবির ক্যাপশান, অ্যানটন ইয়েলচিন
Published

অ্যানটন ইয়েলচিন নামে আমেরিকার এই অভিনেতা নিজের গাড়ীর ধাক্কায় মারা গেছেন।

রাশিয়ায় জন্ম নেয়ে এই অভিনেতা স্টার ট্রেক ফিল্ম সিরিজে ‘চেকভ’ নামে অভিনয়ের জন্য বেশি জনপ্রিয়।

পুলিশ বলছে লস অ্যাঞ্জেলসে তার নিজের বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। গাড়ীর বাইরে পিছনের দিকে দাড়িয়ে ছিলেন তিনি।

হঠাৎ করে গাড়ী পিছনের দিকে গড়িয়ে পরে এবং তাকে পোষ্টবক্সের দেয়াল ও নিরাপত্তার জন্য যে বেড়া দিয়ে ছিল সেটার থাকে ধাক্কা দেয়।

বিবিসি
ছবির ক্যাপশান, টুইটারে সমবেদনা জানাচ্ছেন তার অসংখ্য ভক্ত ও সহকর্মীরা।

এর কিছুক্ষণের মধ্যেই স্থানী সময় রবিবার রাত একটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে এই অভিনেতার এ ধরণের মৃত্যুর খবর টুইটারে ছড়িয়ে পড়ায় টুইটার ট্রেন্ডে পরিণত হয়।

টুইটারে সমবেদনা জানাচ্ছেন তার অসংখ্য ভক্ত ও সহকর্মীরা। ইয়েলচিন 'পাভেল চেকভ' নামে স্টার ট্রেক সিরিজের দুটি সিনেমায় কাজ করেছেন ।

তার তৃতীয় সিনেমা স্টার ট্রেক বিঅন্ড মুক্তির অপেক্ষায় রয়েছে।