ব্রাজিল বিশ্বকাপ : সালভাদোর শহরে

Published

পর্তুগিজ ঔপনিবেশিক প্রশাসনের প্রথম রাজধানী এবং বিশ্বে দাস ব্যবসার প্রধান কেন্দ্র ছিল সালভাডোর।

সালভাডোর: ব্রাজিলের ‘সুখের রাজধানী’
ছবির ক্যাপশান, সালভাডোর: ব্রাজিলের ‘সুখের রাজধানী’

এই শহরের মূল চরিত্র এর আফ্রিকান অতীত। এখানে বেশীরভাগ অধিবাসী আফ্রিকান বংশোদ্ভুত।

তবে এখন এটি একটি বহুজাতিসম্পন্ন বৈচিত্র্যময় শহর হলেও এর দারিদ্র চোখে পড়ার মতো, অপরাধের মাত্রাও অনেক বেশি ।

আজকের ব্রাজিলের সমাজ কীভাবে গড়ে উঠেছে তার একটি ধারণা পাওয়া যায় এই শহর থেকে।

ভেন্যু

স্টেডিয়াম অ্যারেনা ফন্টে নোভা, আসনসংখ্যা: ৫৬,০০০
ছবির ক্যাপশান, স্টেডিয়াম অ্যারেনা ফন্টে নোভা, আসনসংখ্যা: ৫৬,০০০

খেলা

  • ১৩/০৬ ২০:০০ জিএমটি- স্পেন বনাম নেদারল্যান্ডস্‌
  • ১৬/০৬ ১৭:০০ জিএমটি –জার্মানি বনাম পর্তুগাল
  • ২০/০৬ ২০:০০ জিএমটি –সুইজারল্যান্ড বনাম ফ্রান্স
  • ২৫/০৬ ১৭:০০ জিএমটি –বসনিয়া ও হারযেগোভিনা বনাম ইরান
  • ০১/০৭ ১৭:০০ জিএমটি –গ্রুপ এইচ ১ম স্থানাধিকারী দল বনাম গ্রুপ জি ২ম স্থানাধিকারী দল
  • ০৫/০৭ ২১:০০ গ্রুপ জিএমটি – কোয়ার্টার-ফাইনালিস্ট ৭ বনাম কোয়ার্টার-ফাইনালিস্ট ৮

পুরনো স্টেডিয়ামের জায়গাতেই বানানো নতুন এই স্টেডিয়াম অ্যারেনা ফন্টে নোভা শহরের একেবারে কেন্দ্রে।

স্থানীয় জনপ্রিয় দল বাহিয়া এবং ভিতোরিয়া এই স্টেডিয়ামেই বহুবার মুখোমুখি হয়েছে এবং এই স্টেডিয়াম প্রায়ই প্রচুর দর্শক টেনেছে।

২০১০ সালে দেশটির ইতিহাসে অন্যতম মারাত্মক একটি দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি ঘটলে স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলা হয়।

নতুন এই স্টেডিয়ামটির বৈশিষ্ট্য হলো যে এর ছাদ খুব হালকা একটি ধাতু দিয়ে তৈরি যাতে সালভাডোরের উচ্চ তাপমাত্রা থেকে দর্শকরা রক্ষা পেতে পারেন।

খাবার এবং পানীয়

আফ্রিকার সাথে শহরটির পূর্বসংযোগ বাহিয়ান খাবারের উপরে প্রভাব ফেলেছে
ছবির ক্যাপশান, আফ্রিকার সাথে শহরটির পূর্বসংযোগ বাহিয়ান খাবারের উপরে প্রভাব ফেলেছে

মসলাযুক্ত নানাধরনের আফ্রিকান-ব্রাজিলিয়ান খাবারের সাথে সাথে বারের খাবার ‘কার্নে দ্য ফুমেইরো’ বেশ জনপ্রিয়।

এটি হল ঝলসানো শূয়োরের মাংস যা পরিবেশন করা হয় পেঁয়াজ, ফারোফা (ময়দা দিয়ে তৈরি) আর ভিনিগার সহযোগে।

রাতের সালভাডোর

সালভাডোরের ঐতিহাসিক জায়গাগুলোতে লাইভ সংগীত ও নানা উৎসব লেগেই থাকে
ছবির ক্যাপশান, সালভাডোরের ঐতিহাসিক জায়গাগুলোতে লাইভ সংগীত ও নানা উৎসব লেগেই থাকে

জুনের পুরো সময় ধরেই লোকসংগীত ফর্‌রো চলে পুরো উত্তর পূর্বের শহরে।

ঐতিহাসিক জায়গায় আফ্রিকান সংগীতসহ সাও-জোয়াও উৎসবে বহু লোক অংশ নেন।

শনিবারে স্থানীয় লোকেরা সমুদ্র পাড়ে জ্যায্ কনসার্ট উপভোগ করেন ১৭শ শতাব্দীর ভবন মিউজিয়াম অফ মর্ডান আর্টে বসে ।

কেনাকাটা

বাহিয়ান আগোগো
ছবির ক্যাপশান, বাহিয়ান আগোগো

সালভাডোরের সবচেয়ে জনপ্রিয় সুভ্যেনির হলো ‘কোকাডাস’, নারকেলের তৈরি মিষ্টি – যা একবার খেলে ভোলা যাবে না ।

নানাধরনের সংগীতযন্ত্রও এই শহরের বৈশিষ্ট্য।

‘আগোগো’ এক ধরনের আফ্রিকান ঘন্টা যুগের পরিবর্তনে যার বদল ঘটেছে এবং এটা এখন ব্রাজিলীয় সংগীতের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।

যানবাহন

সাইকেলের জন্য নির্দিষ্ট লেনেই সাইকেল চালানো সবচেয়ে নিরাপদ
ছবির ক্যাপশান, সাইকেলের জন্য নির্দিষ্ট লেনেই সাইকেল চালানো সবচেয়ে নিরাপদ

এই শহরে সাইকেল ভাড়া করার ৪০টি স্ট্যান্ড রয়েছে, এর মধ্যে একটি খোদ অ্যারেনা ফন্টে নোভাতেই।

একমাত্র সমুদ্র সৈকতের কাছের রাস্তাগুলোতে সাইকেল লেন রয়েছে, কাজেই সাইক্লিস্টদের জন্য এটাই সবচেয়ে নিরাপদ এলাকা।

স্থানীয় গাড়িচালকেরা অবশ্য সাইকেল চালকদের প্রতি মোটেই বন্ধুত্ব সুলভ নয় ।