ব্রাজিল বিশ্বকাপ : বেলো ওরিজন্তি শহরে

ছবির উৎস, BBC World Service
চারদিকে পাহাড় ঘিরে থাকা মিনাস জেরাইসের রাজধানী এই বেলো ওরিজন্তিতে ব্রাজিলের শীতকালে ঠান্ডা অনুভব করা যায়।

ছবির উৎস, BBC World Service
জাতীয় পর্যায়ে শিল্প সাহিত্য, সংগীত এবং থিয়েটারে এই শহরটির ভূমিকা অনবদ্য।
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জিওমা হুসেফ, দেশটির ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট যিনি, তাঁর জন্মস্থান এই বেলো ওরিজন্তি।
ভেন্যু

ছবির উৎস, BBC World Service
খেলা:
- ১৪/০৬ ১৭:০০ জিএমটি – কলম্বিয়া বনাম গ্রিস
- ১৭/০৬ ১৭:০০ জিএমটি –বেলজিয়াম বনাম আলজেরিয়া
- ২১/০৬ ১৭:০০ জিএমটি –আর্জেন্টিনা বনাম ইরান
- ২৪/০৬ ১৭:০০ জিএমটি –কোস্টা রিকা বনাম ইংল্যান্ড
- ২৮/০৬ ১৭:০০ জিএমটি –গ্রুপ এ ১ম স্থানাধিকারী দল বনাম গ্রুপ বি ২য় স্থানাধিকারী দল
- ০৮/০৭ ২১:০০ জিএমটি –১ম কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম ২য় কোয়ার্টার ফাইনাল বিজয়ী
বহু ব্রাজিলীয়ান ফুটবলারের মতোই এই স্টেডিয়ামটিও ডাকনামে পরিচিত।
আনুষ্ঠানিকভাবে এর নাম এস্তাদিও গভার্নাদর মাগালহায়েস পিন্টো দেওয়া হলেও সবাই একে মিনেইরাও হিসেবেই চেনে।
স্টেডিয়ামটি পুরোপুরি নতুন করে সাজানো হয়েছে। স্থানীয় বড় দুটি ক্লাব অ্যাটলেটিকো মিনেইরাও ও ক্রুজেইরো এই ময়দানেই মুখোমুখি হয়।
খেলা চলার সময় প্রচণ্ড ভিড় এড়াতে আগেভাগেই পৌঁছোনোর চেষ্টা করে সবাই।
স্টেডিয়ামের কাছেই রয়েছে মিনাস ফেদেরাল বিশ্ববিদ্যালয়, প্যামপুলিয়া হ্রদ এবং স্থপতি নেইমারের তৈরি আর্কিটেকচারাল কমপ্লেক্স।
খাবার ও পানীয়

ছবির উৎস, BBC World Service
‘ওরা-প্রো-নবিস’ ল্যাটিনে যার মানে ‘আমাদের জন্য প্রার্থনা করো’ একধরনের ক্যাকটাস। এটি এই রাজ্যের ক্যাথলিক অধ্যুষিত শহরতলির গির্জাগুলোর প্রান্তে জন্মায় বলেই এই নামকরণ।
তবে একে ‘গরীব লোকের জন্য মাংস’ বলা হয় কারণ এ থেকে প্রোটিন পাওয়া যায়, খুবই মুখরোচক মুরগীর স্টু তৈরির জন্যও এটি আবশ্যক।
রাতের বেলো ওরিজন্তি

ছবির উৎস, BBC World Service
পানশালার রাজধানী হিসেবে পরিচিত বেলো ওরিজন্তিতে রযেছে প্রায় ১২,০০০ পানশালা, ব্রাজিলীয়ান ভাষায় যার নাম ‘বোটেকোস’।
সান্তা তেরেযার পানশালাগুলো প্রচলিত ঢঙের। হেভি মেটাল ব্যান্ড সেপুলটুরাসহ দেশটির আরো বহু জনপ্রিয় পপ্ ও রক ব্যান্ডের জন্ম এধরনের পানশালাগুলোতে।
কেনাকাটা

ছবির উৎস, BBC World Service
ব্রাজিলে আখ থেকে ব্র্যান্ডি তৈরির প্রধান কেন্দ্র এই মিনাস গেরাইস রাজ্য, স্থানীয় ভাবে তৈরি প্রায় ১,৫০০ ভিন্ন ব্র্যান্ড এখানে পাওয়া যায়।
মিনাসের পেয়ারা, কলা বা মিষ্টি কুমড়ো দিয়ে বাড়িতে বানানো মিষ্টিরও খুব সুখ্যাতি রয়েছে।
যানবাহন

ছবির উৎস, BBC World Service
বেলো ওরিজন্তিতে 'ট্যাক্সি লোটাকও' নামে পরিচিত ট্যাক্সিগুলো অনেকটা বাসের মতো করে চালানো হয়, এগুলোতে ভাড়া বেঁধে দেওয়া থাকে আর তিন চারজন যাত্রীকে তুলে নির্দিষ্ট রুটের মধ্যে তারা যেখানে নামতে চান সেখানে তাদের নামিয়ে দেওয়া হয়।








