১৫০ বছরে পা দিলো ইডেন গার্ডেন্স
Published
বিশ্বের সবচাইতে নামকরা ক্রিকেট মাঠগুলোর একটি, কলকাতার ইডেন গার্ডেনসের ১৫০ বছর পূর্তি বৃহস্পতিবার পালন করা হয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কার রাজধানী শহর কলকাতায় যে ক্রিকেট মাঠের পত্তন, তার সাথে ভারতে ক্রিকেট খেলার প্রচলনের ইতিহাস অঙ্গাঙ্গীভোবে জড়িত।
আর ভারতের স্বাধীনতার আগে থেকেই সেখানে খেলা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।
পৃথিবীর অনেক নামী ক্রিকেটার তাদের স্মৃতিচারণে লিখেছেন ৭০,০০০ আসনের এই বিশাল স্টেডিয়ামে উন্মতাল দর্শকের সামনে ক্রিকেট খেলার অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা।
এই মাঠের ঐতিহ্য নিয়ে বিবিসি বাংলার পুলক গুপ্ত কথা বলেন ক্রিকেট ইতিহাসবিদ বরিয়া মজুমদারের সাথে।