অলিম্পিকস শিরোপাধারীদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ

Published
আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি (আইওসি)-এর সভাপতি টমাস বাস বলছেন, অলিম্পিকস পদক বিজয়ী অ্যাথলিটরা মাদক সেবন করছেন এমন প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইওসি`র এক সভায় তিনি বলেন, ক্রীড়াঙ্গনে মাদক পরীক্ষার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়াডার কাছে থেকে এ বিষয়ে তিনি একটি তদন্ত রিপোর্ট আশা করছেন।
ব্রিটিশ এবং জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত অনেকগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যারা পদক জিতেছেন তাদের মধ্যে অনেক অ্যাথলিটের রক্তের নমুনায় অস্বাভাবিকতা দেখা গিয়েছে।
ওয়াডা`র সাবেক প্রধান ডিক পাউন্ড বলেন, এই অভিযোগ সত্যি হলে তা হবে বিশ্ব অ্যাথলেটিকসের জন্য এক বড় ধরনের সংকট।




